গত পর্বে আমরা DNS সম্পর্কে জেনেছি, কিভাবে DNS Add, Edit, Delete করতে হয়? আজকে আমরা জানবো কিভাবে আপনার অ্যাকাউন্ট এ 2 Factor Authentication সেটআপ করবেন?
আগের পর্ব গুলো মিস করেছেন?!
হোস্টিং বিজনেস এর জন্য কি কি প্রয়োজন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-১)
কিভাবে প্যাকেজ এবং সিপ্যানেল তৈরি করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-২)
কিভাবে প্যাকেজ আপগ্রেড/ডাউনগ্রেড এবং প্যাকেজ এডিট করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-৩)
কিভাবে ক্লায়েন্ট অ্যাকাউন্ট সাসপেন্ড এবং আন-সাসপেন্ড করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-৫)
কিভাবে WHM এর মাধ্যমে ডোমেইন এ SSL ইন্সটল করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-৬)
লিস্ট অ্যাকাউন্ট কি? কিভাবে অ্যাকাউন্ট মডিফাই করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-৭)
DNS কি? কিভাবে DNS Add, Edit, Delete করবেন? (রিসেলার ওয়েব হোস্টিং পর্ব-৮)
কিভাবে 2 Factor Authentication সেটআপ করবেন?
প্রথমেই আপনাকে WHM প্যানেলে লগিন করতে হবে।

এখান থেকে Security Center এ ক্লিক করুন।

এখান থেকে Set Up Two Factor Authentication এ ক্লিক করুন।

এখানে "Set Up Two-Factor Authentication" Button এ ক্লিক করুন।

আপনার স্মার্টফোনে Authenticator নামের অ্যাপ টি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ইন্সটল করার পরে Authenticator দিয়ে উপরের চিত্রের মতো আপনি যে বারকোড টি পাবেন, সেটি স্ক্যান করুন।

অথবা এই চিত্রের মতো আপনি যে Account আর Key টি পাবেন সেটি আপনার Authenticator এ লিখুন এবং সেখানে সেভ করুন। সেভ করার পর আপনি Authenticator এ ৬ ডিজিট এর একটি কোড দেখতে পাবেন, ঐ কোডটি এখানে Security Code বক্স এ বসান এবং “Configure Two-Factor Authentication” Button এ ক্লিক করুন।
কিভাবে Two-Factor Authentication ডিলিট করবেন?
যদি কোন প্রয়োজনে আপনাকে Authentication টি বাদ দিতে/ডিলিট করতে হয় তাহলে, Home>Security Center>Two-Factor Authentication> মেনুতে আসুন এবং “Manage My Account” Button এ ক্লিক করুন।

এখান থেকে “Remove Two-Factor Authentication” Button এ ক্লিক করুন।